১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর >> ফেনী সদর
  • ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
  • ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদরাসার হেফজ নেজারত শাখার ইমতিয়াজ রহমান অয়ন (১০) নামের এক শিশু শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।
    শুক্রবার, ৩ জানুয়ারি শহরের পাঠান বাড়ি রোড় এলাকার মোমিন জাহান মসজিদের পাশে আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    জানা যায়, শিশু অয়ন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ওয়ালি পাটোয়ারী বাড়ির দুবাই প্রবাসী খায়ের হোসেনের ছেলে।
    রেসিডেন্সিয়াল ন্যাশনাল মাদরাসার সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরের অক্টোবর মাসের ৫ তারিখে হেফজ বিভাগে ভর্তি হয় ইমতিয়াজ রহমান অয়ন। তখন থেকে সে আবাসিকে থাকে। গতকাল রাত ৯টার দিকে প্রথমে বমি করে পরে রাত ১টার দিকে তার বমির সাথে ডায়েরিয়া শুরু হয়। তাকে ওরস্যালাইন খাওয়ানো হয়। আর রাত দেড়টায় দিকে তার মাকে অসুখের কথা জানানো হয়। পরিবার বলছে সকালে মাদসায় আসবে। কিন্তু দুঃখের বিষয় সকাল ৭টায় সে মৃত্যুবরণ করে।’

    তিনি আরও জানান, সকালে পুলিশ এসে অয়নের মরদেহ নিয়ে যায়। এছাড়া ঐ বিভাগের শিক্ষক মিজানুর রহমান কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফেনী মডেল থানায় নিয়ে গেছে।
    এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে এক শিক্ষককে পুলিশ হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত