দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কোরাইশ মুন্সী ফাজিল মাদ্রাসায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুজ জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুফতি আব্দুল হান্নান।
সেক্রেটারি তারেক হাসানের সঞ্চালনায় ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, দাগনভূঞা উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন একজন জামায়াতের কর্মী হবেন একজন সমাজকর্মী, সে লক্ষ্যে দাওয়াত শুরু হবে নিজের পরিবার থেকে।




