১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • টেকসই বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  • টেকসই বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক

    টেকসই বাঁধ নির্মাণ, নদী খনন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক মাস্টার আহসান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল।

    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভারতের পানিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে, আন্তর্জাতিক নদী শাসন নীতি, ও পানি বন্টন আইনের আওতায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য সরকার ও জনগণের প্রতি আহবান জানান। এসময় বক্তারা পানি সন্ত্রাসী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করার দাবি, ফেনী নদীসহ বিভিন্ন নদীতে ভারতের বাঁধ, ড্যাম তৈরি, পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি, আন্তর্জাতিক পানিবন্টন আইন অনুযায়ী আন্তসীমানার নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা দাবি, ছোট ফেনী নদী ও মুহুরী নদীসহ সকল নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি, মুছাপুর ক্লোজার পুনঃ নির্মাণের দাবি, নদী-নালা, খাল-বিল অবৈধ দখল মুক্ত করার দাবি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করার দাবি ও বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করার দাবিসহ মোট ৮ টি দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

    জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা এবি পার্টির নেতা আফলাতুন বাকী, নজরুল ইসলাম কামরুল, হাবিব মিয়াজী, সাহাদাত সাজু, সদর উপজেলা এবি পার্টির
    নেতা আবু সাঈদ, পৌর এবি পার্টির নেতা আবুল কালাম আজাদ সেলিম, অধ্যাপক রেজওয়ানুল খায়ের, আনোয়ারুল হক স্বপন, সোনাগাজী উপজেলা এবি পার্টির নেতা অধ্যাপক রহমত উল্লাহ, ওয়াসিউর রহমান খসরু, ছাগলনাইয়া উপজেলা এবি পার্টির নেতা জহিরুল আলম মজুমদার, জিয়াউল করিম তালুকদার, জেলা এবি পার্টির নারী নেত্রী জাহানারা আক্তার মনি, রোকসানা আক্তার সানু, জেলা যুব পার্টির নেতা সফিউল্লাহ পারভেজ ও ইব্রাহীম সোহাগ।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা