নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট থেকে আটক হন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের দু’জনের বিরুদ্ধেেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।




