১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১
  • কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভণে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে রুবেল (২১) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
    এঘটনায় ওই কিশোরীর মা কামরুন নাহার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষক রুবেল ও তার সহযোগি জামাল উদ্দীনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
    শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রুবেল উপজেলার রামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের স্বপন মিয়ার বাড়ীর আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পলাতক অপর আসামী জামাল উদ্দিন একই এলাকার আবদুস সোবহানের ছেলে।
    এজহার সূত্রে জানা যায়, ধর্ষক রুবেল ও ধর্ষিতা উভয়ে একই এলাকার বাসিন্দা। ৭-৮ মাস যাবত তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে ৩ ডিসেম্বর জামাল উদ্দিনের সহযোগীতায় তারা পাশ্ববর্তী আমিন উল্যাহ সওদাগরের খামার বাড়িতে দেখা করতে যায়। সেখানে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে রুবেল ওই কিশোরীর সথে নানা তালবাহানা করে বিয়ের বিষয় এড়িয়ে যায়। এরই মধ্যে রুবেল ওই কিশোরীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করে ফেলে।
    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত ধর্ষক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা