কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে নিজ উদ্যোগে ৩ হাজার কম্বল বিতরণ করেছেন চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
মঙ্গলবার সকালে উক্ত কম্বল বিতরণ উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত।

এসময় উপস্থিত ছিলেন, চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল গনি, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, চরএলাহী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা শেখ বেলালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।




