১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে >> নোয়াখালী
  • কোম্পানীগঞ্জে জেলেদের বাকনা বাচুর বিতরণ অনুষ্ঠিত
  • কোম্পানীগঞ্জে জেলেদের বাকনা বাচুর বিতরণ অনুষ্ঠিত

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ জানুয়ারী) বেলা ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

    এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন বলেই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ কোম্পানীগঞ্জ উপজেলায় জেলেদের মাঝে গরুর বকনা বাছুর পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

    কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন,কোম্পানীগঞ্জ থানা পুলিশ পরিদর্ষক (তদন্ত) মোঃ আব্দুস সোলতান প্রমূখ।

    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে বাকনা বাচুর গরু বিতরণ করেন।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা