১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনীতে বিরল প্রজাতির ২টি মুখ পোড়া হনুমান ও ১৬ টি কাছিম উদ্ধার, গ্রেপ্তার-১
  • ফেনীতে বিরল প্রজাতির ২টি মুখ পোড়া হনুমান ও ১৬ টি কাছিম উদ্ধার, গ্রেপ্তার-১

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনীতে বিরল প্রজাতির ২টি মুখ পোড়া হনুমান ও ১৬টি কাছিম উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ আহাদুজ্জামান রাজু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান রাজু খুলনা কোতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ফেনী মডেল থানা পুলিশ ও ফেনী জেলা বন বিভাগের যৌথ সহায়তায় ফেনী সদর উপজেলার কাজীরবাগে অবস্থিত কাজীরবাগ ইকোপার্কের পুকুরে ১৬ টি কাছিম অবমুক্ত করা হয়। পরে উদ্ধারকৃত হনুমান ২টি ফেনী সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের নিকট হস্তান্তর করা হয়।এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস্ মো. শাহাদাৎ হোসেন, ফেনী থানার তদন্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফেনী সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক ও ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবী উপস্থিত ছিলেন।

    পুলিশ সূএে জানা যায়, গত শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু সংখ্যক বন্যপ্রাণী হনুমান ও কাছিম নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামের দিক থেকে খুলনার দিকে যাচ্ছে। এ সময় পুলিশের একটি আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী থানার লালপুল এলাকায় অবস্থান নিয়ে খুলনা মেট্টো ব-১১-০২০৬ নম্বরের একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি ২টি মুখ পোড়া বিরল প্রজাতির হনুমান ও চটের বস্তার ভেতর বিপন্ন প্রজাতির ১৬টি সন্দি কাছিম উদ্ধার করে। এ সময় গাড়ির সুপার ভাইজার আহাদুজ্জামান রাজুকে গ্রেপ্তার করা হয়। জানতে চাওয়া হলে সে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর ক্রয় বিক্রয়ের কোন লাইসেন্স ও পারমিট দেখাতে পারেনি। এসব বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা বা আমদানি রপ্তানি করা উভয়ই আইনত অপরাধ।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা