১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে >> নোয়াখালী
  • কোম্পানীগঞ্জে অটোরিক্সার ব্যাটারি চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  • মাদকের টাকার জন্য চুরি

    কোম্পানীগঞ্জে অটোরিক্সার ব্যাটারি চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
    নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অটোরিক্সা ব্যাটারি চুরি করার অভিযোগে রায়হান (১৯) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সে মাদকের টাকার জন্য চুরি করেছে বলে জানাযায়।

    বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। রায়হান সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুয়া মোলোইছা বাড়ির মো. বেলাল হোসেনের ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানায়, রায়হান, আকাশ ও রাব্বীসহ ওই এলাকার কয়েকজন যুবককে নিয়ে মাদক সেবন করে। মাদকের টাকার জন্য এলাকায় তারা চুরি করে থাকে। গত তিন মাস পূর্বে সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যাটারী চালিত অটোরিকশার মালিক নিজাম উদ্দিনের ৪টি ব্যাটারী চুরি হয়। গত বুধবার সন্ধ্যায় নিজাম উদ্দিনের দোকানের আশপাশে ওই চোরচক্র ঘোরাঘুরি করতে দেখলে এলাকাবাসীসহ রায়হানকে আটক করে গণপিটুনি দেয়। এসময় চোরচক্রের অন্যান্যরা পালিয়ে যায়। পরে চোর রায়হানকে পুলিশে সোপর্দ করে।

    এঘটনায় অটোরিকশার মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  প্রনব চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ রায়হানকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা