৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • আধুনিক দৃষ্টিনন্দন ও স্মার্ট শহর গড়তে সবার সহযোগিতা চাই- মেয়র স্বপন মিয়াজী
  • আধুনিক দৃষ্টিনন্দন ও স্মার্ট শহর গড়তে সবার সহযোগিতা চাই- মেয়র স্বপন মিয়াজী

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে মরহুম আব্দুল কাদের ভ‚ঁইয়া সড়ক, আহম্মদ আলী পাটোয়ারী বাড়ী সড়ক ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সড়ক ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
    এসময় পৌর মেয়র বলেন, দীর্ঘদিন সড়কগুলো সংস্কার না করায় মানুষ ও যান চলাচলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ফেনী পৌরসভার পক্ষ থেকে এই দুটি সড়ক ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, আমি মেয়র হওয়ার পর থেকে চেষ্টা করেছি ফেনী পৌরসভাকে আধুনিক দৃষ্টিনন্দন ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে। বিশেষ করে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে। তাই আজ পৌরসভার জনগুরুত্বপূর্ণ মরহুম আবদুল কাদের ভ‚ঁইয়া সড়ক ও আহম্মদ আলী পাটোয়ারী বাড়ী সড়ক ও ড্রেনের কাজ শুরু করা হয়েছে। এই দুটি সড়ক সংস্কার করা হলে এখানকার মানুষের চলাচল স্বাভাবিক হবে এবং মানুষ উপকৃত হবে বলে মনে করেন তিনি।
    এ সময় উপস্থিত ছিলেন ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া রাজন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয়রা।
    এছাড়া পৌর মেয়রের আগমন উপলক্ষে ১৮নম্বর ওয়ার্ডে বায়তুচ্ছালাম জামে মসজিদের, ভুইয়া বাড়ী, হাজারী বাড়ী ও বড় মসজিদ নূরানী মাদ্রাসার পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    পৌরসভা সূত্রে জানা যায়, ১৮নম্বর ওয়ার্ডের ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তা ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করেছে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এরমধ্যে মরহুম আব্দুল কাদের ভ‚ঁইয়া সড়কের ৩শ মিটার রাস্তার সংস্কার ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা। একই ওয়ার্ডের আহাম্মদ আলী পাটোয়ারী বাড়ী সড়ক ও ড্রেন ২শ মিটার রাস্তার ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা