৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী
  • উচ্চ আদালতে আগাম জামিন পেলেন ফেনীর সাত যুবদল ও ছাত্রদল নেতা
  • উচ্চ আদালতে আগাম জামিন পেলেন ফেনীর সাত যুবদল ও ছাত্রদল নেতা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রাস্তার মাথায় যুবদলের মিছিলে পুলিশের কর্তব্যকাজে বাধার অভিযোগে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে যুবদল ও ছাত্রদলের সাত নেতা আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন রুহুল কুদ্দুস কাজল ও যুবদলের সহ-আইন সম্পাদক সৈয়দ নুরে আলম সিদ্দিকী। আগামী ১১ আগস্ট পর্যন্ত আগাম জামিন দিয়ে ঢাকা মহানগর দায়রা আদালত ও ফেনী দায়রা আদালতে আত্মসমর্পনের আদেশ প্রদান করেন।
    জামিনপ্রাপ্তরা হলেন- জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা আহবায়ক নিজাম উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা