৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • জোরারগঞ্জ বাজারে আগুনে পুড়ে ২৫ দোকান ছাই 
  • জোরারগঞ্জ বাজারে আগুনে পুড়ে ২৫ দোকান ছাই 

    দৈনিক আমার ফেনী

    মিরসরাই প্রতিনিধি
    চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সাকিটের আগুনে প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকার বুধবার দিবাগত রাত ১২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারে প্রজেক্ট রোড়ের মুক্তিযুদ্ধ হোটেলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
    আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— জামশেদ আলমের ফার্নিচারের শোরুম, কাঠের গোডাউন, বিমল টিম্বার এর কাঠের দোকান, ওষুধের দোকান, দুটি কুলিং কর্ণার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, সরোয়ার আলমের নকশার দোকানসহ প্রায় ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১ কোটির অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
    জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছি। সময়মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসতো তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।
    মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে। 

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা