১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল শেখ হাসিনার স্বপ্ন আগামীর স্মার্ট বাংলাদেশ বর্তমান প্রজন্মের হাত ধরে বিনির্মাণ হবে
  • সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল শেখ হাসিনার স্বপ্ন আগামীর স্মার্ট বাংলাদেশ বর্তমান প্রজন্মের হাত ধরে বিনির্মাণ হবে

    দৈনিক আমার ফেনী

    সদর প্রতিনিধি
    ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দোয়া ও মিলাদ গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে সম্ভাবনাময় বাংলাদেশের মূল কারিগর হচ্ছে আজকের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে আগামীর উন্নত বাংলাদেশ তোমাদের হাত ধরে বিনির্মাণ হবে। আজকের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিজেদের গড়তে হবে। বর্তমান প্রজন্মই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    তিনি বলেন, পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জীবনের একটি স্মৃতিময় দিন। এ দিন জীবনে একবারই আসে। আজকে যারা পরীক্ষার্থী তারা ভাল ফলাফল করে উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাঈন উদ্দিন।
    এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এছাড়াও ওই অনুষ্ঠানে ২৯টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
    শেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
    উল্লেখ্য; এবার এসএসসি পরীক্ষায় সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের ৯০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

    আরও পড়ুন

    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত