১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> জাতীয় >> টপ নিউজ
  • এসএ গেমসে পদকজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • এসএ গেমসে পদকজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

    প্রথম সকাল ডেস্ক

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জাগো নিউজকে জানান, আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, পদকজয়ী সবার কাছে তার অভিনন্দন পৌঁছে দিতে এবং দল ঢাকায় ফেরার পর তিনি পদকজয়ীদের গণভবনে দাওয়াত দিয়ে রেখেছেন।

    ‘আজ মন্ত্রিপরিষদ সভা চলাকালীন আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম, তখন পর্যন্ত ১৮ স্বর্ণ জয়ের কথা। তখনো পুরুষ ক্রিকেটের ফাইনাল শেষ হয়নি। বলেছিলাম, পুরুষ দলও হয়তো জিতবে। পরে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ পাওয়ার পর আমি প্রধানমন্ত্রীকে খবরটি জানিয়েছিলাম। পরে তিনি সবাইকে অভিনন্দন জানাতে বলেছেন আমাকে। প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, বড় করে সবাইকে গণভবনে সংবর্ধনা দেবেন। প্রধানমন্ত্রী নেপালেও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে ফোন করে সবাইকে তার অভিনন্দন জানাতে বলেছেন এবং ঢাকায় ফিরলে গণভবনের আগাম দাওয়াত দিয়ে রেখেছেন’-জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

    কবে হবে পদকজয়ীদের এ সংবর্ধনা? ‘সব দল দেশে ফিরুক। তারপর প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা পদকজয়ীদের গণভবনে নিয়ে যাবো। প্রধানমন্ত্রী বলেছেন, গণভবনের সামনের খোলা জায়গায় বড় আয়োজনের মাধ্যমে পদকজয়ীদের সংবর্ধনা দেবেন’-বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

    নেপালে চলমান এসএ গেমসের তেরতম আসরে এ পর্যন্ত ১৯ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আরাচারিতে ১০ টি, কারাতেতে ৩ টি, ক্রিকেট ও ভারোত্তোলনে ২টি করে এবং তায়কোয়ানদো ও ফেন্সিংয়ে একটি করে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।

    ১৯ স্বর্ণজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করেছে। এর আগে এক আসরে বাংলাদেশ সর্বোচ্চ ১৮ স্বর্ণ পদক জিতেছিল ২০১০ সালে ঢাকায়।

    আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা