১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    দাগনভূঞা পৌরসভায় প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুবাইপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী প্রবাসী ফোরাম ইউএই-এর সহ-সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল Citizen Pulse-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম আযম ভূইয়ার অর্থায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাগনভূঞা পৌর শাখার সার্বিক তত্ত্বাবধানে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


    মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় দাগনভূঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এসএম নূর নবী দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর আমীর কামরুল আহসান, সেক্রেটারি আবু সাঈদ, ফেনী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর নবী রুবেল, বিআরডিভি চেয়ারম্যান নজির আহমেদ, সাবেক কমিশনার কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

    আলোচনা শেষে দাগনভূঞা পৌরসভার প্রায় ১০০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল