নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম। ফেনী প্রবাসী ফোরামের সভাপতি মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল বাতেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফোরামের উপদেশ জসিম উদ্দিন সাঈদ ও আনোয়ার হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম বলেন, আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আমরা সৌদি আরব থেকে এসেছি। অতীতের ন্যায় আগামীতেও এই ফোরামের মাধ্যমে এই জনপদের অসহায় ও দুস্থদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। ইফতার মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।




