সুমন পাটোয়ারী, দাগনভূঞা
পবিত্র রমজান মাস উপলক্ষে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার এবং সদস্য সচিব নাইমুল্লা চৌধুরী বরাত।
এছাড়াও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক বাবুল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী সালেহ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করেন।




