১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা
  • দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা

    দৈনিক আমার ফেনী

    সুমন পাটোয়ারী, দাগনভূঞা

    দাগনভূঞা পৌরসভায় সিএনজি লাইনম্যান পেয়ার আহমেদ লাতুকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কয়েকজন মাদকসেবী সন্ত্রাসীর বিরুদ্ধে।

    জানা যায়, দাগনভূঞা থানাধীন পৌরসভা এলাকার উদরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের আলা বক্স মিঝি বাড়ি সংলগ্ন এলাকায় দাগনভূঞা পৌর পরিষদের সামনে ও দুলা মিয়া কটন মিলের পাশে মান্নানের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোঃ করিম নামে এক ব্যক্তি মোঃ করিমের দোকানের সামনে এসে সিএনজি লাইনম্যান পেয়ার আহমেদ লাতুর কাছে তার মোবাইল ফোনটি ব্যবহার করার জন্য চান। তখন লাতু তাকে কথা বলার জন্য নিজের মোবাইল ফোনটি দেন।

    কথা শেষ হওয়ার পর করিম মোবাইলটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে করিমের সাথে থাকা শিপনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে লাতুকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।

    পরে স্থানীয়রা আহত অবস্থায় পেয়ার আহমেদ লাতুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

    এ ঘটনায় লাতুর মেয়ে বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শিপন ও করিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

    এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    আরও পড়ুন

    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ