নিজস্ব প্রতিবেদক
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির নেতাদের হাত রয়েছে। এটা ওপেন সিক্রেট। সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী-এমপিরা জুলাই সনদকে অসাংবিধানিক বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ছিলেন সালাহউদ্দিন আহমেদ ভাই। উনি বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব নাকি সংবিধানে নাই। আপনি বেঁচে আছেন না মরে গেছেন, সেটা আমরা জানতাম না। আপনাকেতো গুম করা হয়েছিল। সংবিধানের কোন অনুচ্ছেদে আছে। সংবিধানের কোন আইনের বলে খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছিল; তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছে। সংবিধান বর্হিভূত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপানারা দেশে ফিরে এসেছেন। শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কিন্তু উনাকে আমরা মুক্তিযুদ্ধের নেতা হিসেবে মানি। স্আাধীনতা পরবর্তী উনি দেশে এসে যতগুলো পদক্ষেপ নিয়েছেন সবগুলো ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে পদক্ষেপ। আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আপনারা সরাসরি গণ-অভ্যুত্থানে অংশ নেন নাই। কিন্তু গণ-অভ্যুত্থানে আপনাদের ভূমিকা আছে। আপনাদের মধ্যে যারা আজকে গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করছেন জাতি আপনাদেরকে কখনো ভুলবে না। ঐ মায়ের ছেলে হারানোর চোখের পানি, বোনের ভাই হারানোর আহাজারি আর বাবার ছেলে হারানোর আর্তনাদ কখনো বৃথা যায় নাই। মতবিনিময় সভায় এবি পার্টির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা এবি পার্টির আহবান মাস্টার আহসান উল্লাহ, সদস্যসচিব মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।




