ডেস্ক রিপোর্ট
বীর মুক্তিযোদ্ধা কেএম খুরশিদ আলম (খুরশিদ কমাণ্ডার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। খুরশিদ কমান্ডার সোনাগাজীর চরলামছি গ্রামের অধিবাসী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় তিনি এফএফ ফোর্সের কমাণ্ডার ছিলেন। তিনি বিগত কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা কেএম খুরশিদ আলমের আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




