১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার ফেনীর তিনটি আসনেই বিএনপির জয় বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল! সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা শিক্ষার্থীদের ভীতি দূর করতে গণিত ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ- গোলাম মো. বাতেন
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> সোনাগাজী
  • সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার
  • সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিবকে দল থেকে বহিষ্কার

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি :
    সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করেছেন আবদুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যারা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

    আরও পড়ুন

    ফেনীর তিনটি আসনেই বিএনপির জয়
    বৈষম্যহীন সমাজ গড়তে দোয়া ও সমর্থন কামনা করছি- মজনু
    শোককে শক্তিতে রূপান্তর করে নেত্রীর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে- রফিকুল আলম মজনু
    আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট : রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
    দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
    কোম্পানীগঞ্জে ইউএনও’র ঘুষ-দুর্ণীতি অনিয়মের রামরাজত্ব, ঘুষ ছাড়া নড়েনা কোনো ফাইল!
    সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
    ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীসহ ৪ জনের জরিমানা