৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু
  • দাগনভূঞা–সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব” – আবদুল আউয়াল মিন্টু

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন- দাগনভূঞা ও সোনাগাজীকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী উপজেলা হিসেবে গড়ে তুলব। আমাদের এই অঞ্চলে কী সমস্যা ছিল, তা সবাই জানেন। সমস্যা সমাধানে কাজ করব।
    শুক্রবার (২৮ নভেম্বর)সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, বহুবার আপনাদের কাছে এসেছি—প্রথমে বাবার ভোটের জন্য, পরে ভাইয়ের ভোটের জন্য। আপনারা আমার বাবা ও ভাইকে নির্বাচিত করেছেন—এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তেমনি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে আপনাদের পাশে সবসময় থাকতে পারব, যেমনভাবে পেয়েছিলেন আমার পিতাকে। আমি আজ এসেছি আপনাদের অনুমোদন নিতে। আপনাদের সম্মতি পেলেই নির্বাচন করব।
    তিনি আরো বলেন, এখন আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, পরবর্তীতে আবার এসে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা করব। আমি নির্বাচিত হলে, এটা উত্তরাঞ্চল বিধায় দুই বা এক কোন অবরুদ্ধ বলতে কোন ইউনিয়ন থাকবেনা।
    বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ জন্য আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন
    এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা