৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
  • সিলোনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
    হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন—দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০), দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং পরিচয় অজ্ঞাত এক যুবক (২০)।
    আহতরা হলেন—জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০), মিষ্টি (১৪), নাফসি (২৬) ও সাহাব উদ্দিন (৫৫)। বাকী দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা