৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> সোনাগাজী
  • সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
  • সোনাগাজীর পরিত্যক্ত একটি ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

    দৈনিক আমার ফেনী

    সোনাগাজী প্রতিনিধি
    ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
    সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাইকপাড়া মজু মিয়ার মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোনলা বন্দুক, দুইটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি (কার্তুজ), দুইটি কিরিচ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা