৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয় >> টপ নিউজ >> দেশজুড়ে
  • বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান
  • বইনামা লেখক পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিনিধি
    প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বইনামা লেখক পুরস্কার। এবার নতুন লেখকদের জন্য থাকছে এ পুরস্কার। যারা দীর্ঘদিন লেখালেখির সঙ্গে যুক্ত কিন্তু বই প্রকাশ করেননি তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
    প্রতিযোগিতায় শিশুসাহিত্য, কিশোর সাহিত্য, কথাসাহিত্য, কবিতা, অনুবাদ, আত্মজীবনী, প্রবন্ধ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার ও আত্মউন্নয়ন, ইসলামি সাহিত্য বিভাগে অংশ নেওয়া সেরা ১০ জন লেখকের বই প্রকাশ করবে বইনামা প্রকাশন।
    পুরস্কার হিসেবে থাকছে ১০ বিভাগ থেকে বিজয়ী ১০ জনের জন্য নগদ অর্থসহ বই, নির্বাচিত ১০০ পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের বিশেষ সুবিধা এবং বিজয়ী ও নির্বাচিত লেখকদের ‘সম্মাননা’।
    বাংলাদেশি যে কোন বয়সী লেখক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে লেখকের প্রথম বইয়ের পাণ্ডুলিপিটি জমা দিতে হবে। বিষয় ও শব্দসংখ্যা উন্মুক্ত।
    এ বিষয়ে বইনামা’র সত্ত্বাধিকারী রাশেদুল হাসান বলেন, ‘নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকের সন্ধ্যানে ব্যতিক্রমী এ আয়োজন। এর মাধ্যমে আমরা এমন কিছু লেখককে তুলে আনার চেষ্টা করবো যারা বাংলা সাহিত্যে দ্যুতি ছাড়াবেন।’
    আগামী ৩১ আগস্টের মধ্যে পাণ্ডুলিপি boinamabd@gmail.com ইমেইলে পাঠানো যাবে। সেপ্টম্বরে নির্বাচিত পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা