৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> মিরসরাই
  • বারইয়ারহাটে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন
  • বারইয়ারহাটে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী
    0-3968x2976-0-0-{}-0-12#

    মিরসরাই প্রতিনিধি:
    চট্টগ্রামের মিরসরাইতে বারইয়ারহাট বাজারে আন্ডারপাস নির্মানের দাবিতে বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটি ও সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন।

    সোমবার সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত ফ্লাইওভারের পূর্ব পাশে আন্ডারপাস নির্মানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিকের সভাপতিত্বে জাহিদুল হোসেন বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার. সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, আনোয়ার হোসাইন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক দল বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    এ সময় মানববন্ধনে বক্তারা জানান শিশু-কিশোর ও বয়স্ক লোকেরা ফ্লাইওভার ব্যবহার করা সম্ভব নয়। তাই তাদের চলাচলের কথা চিন্তা করে আন্ডারপাস নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের মাধ্যমে জেব্রা ক্রসিং এর মাধ্যমে মানুষ পারাপারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। লিখিত অভিযোগের মাধ্যমে সড়কের জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা