৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চৌদ্দগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের সরকারি জমি দখল করে জনসাধারণের পথ আটকে দেওয়ার অভিযোগে ভূমি অফিসের অভিযান
  • চৌদ্দগ্রামের সরকারি জমি দখল করে জনসাধারণের পথ আটকে দেওয়ার অভিযোগে ভূমি অফিসের অভিযান

    দৈনিক আমার ফেনী

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম
    চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে সরকারি জমি অবৈধ দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে অভিযান পরিচালনা করেছেন।
    গতকাল, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সার্ভেয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গাটি পরিদর্শন করেন। এসময় কনকাপৈত ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ এবং অভিযোগকারী গ্রামবাসীর পক্ষে প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
    পরিদর্শনকালে অবৈধ দখল স্থল পরিদর্শন করে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান করা হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
    এই অভিযান জনসাধারণের অধিকার রক্ষায় ভূমি অফিসের গুরুত্বপূর্ন পদক্ষেপ হিসেবে গুরুত্ব দেয়া হয়েছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা