অনলাইন ডেস্ক
দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেট পরিচালনা পরিষদ নির্বাচনে সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সেক্রেটারি মো.কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সহ-সভাপতি খাজা ওসমান ফারুক, সহ-সেক্রেটারি মো. ইউছুফ নবী, কোষাধ্যক্ষ মো. আবুল বাশার ও প্রচার সম্পাদক মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য লুৎফুল্লাহিল মাজিদ, মো. ইকবাল হোসেন ও ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।




