দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ওকেএসপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তর ওমরাবাদকে ২-১ গোলে হারিয়ে পশ্চিম ওমরাবাদ চ্যাম্পিয়ন হয়েছে। ২৩ মে শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরাবাদ সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাফেজ নাছির উদ্দিন। বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলা উদ্দিন আলো, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক নুর উদ্দিন ডালিম, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, ওমরাবাদ জামে মসজিদ কমিটির সদস্য আবদুল মালেক, আবদুল খালেক, সমাজসেবক জসিম উদ্দিন, আবদুল আউয়াল বাবুল, সিরাজ উল্লাহ, নুরুল হুদা হুদন।
এ সময় বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মনিরুল আজিম, টিটু, সবুজ, একরাম হোসেন, রিয়াজ উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।




