নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ জহিরিয়া মসজিদের সামনে একটি বৈদ্যুতিক পিলারে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আবদুল মাজিদ দৈনিক আমার ফেনীকে বলেন, বুধবার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বৈদ্যুতিক পিলারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।




