১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর >> ফেনী সদর
  • কসকায় সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
  • কসকায় সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী মিতু (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার নিহতের বাবা তপন লাল নাথ বাদী হয়ে ফেনী মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামলা উল্লেখ করা হয়, গত ১৭ মে নিহতের বাবা তপন লাল নাথ জানতে পারে তার মেয়ে মিত্রা রানী মিতু কসকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে। পরে মিতু ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফেনী শহরতলীর পশ্চিম মধুপুর এলাকার বাসিন্দা জয়ন্ত সাহার ছেলে অজয় সাহাকে আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আসামি অজয় সাহা পলাতক রয়েছেন।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১