১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • স্টেশন রোড থেকে ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • স্টেশন রোড থেকে ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    দৈনিক আমার ফেনী

    শহর প্রতিনিধি
    ফেনী শহরের স্টেশন রোড থেকে ১২টি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। তার নাম মো. মহিউদ্দিন প্রকাশ মহিন প্রকাশ মোহন প্রকাশ আওরঙ্গজেব (৩৩)। গ্রেপ্তার হওয়া মো. মহিউদ্দিন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের হারিছ সওদাগর বাড়ির বাসিন্দা মৃত. শফিকুর রহমানের ছেলে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশ। জেলা ডিবি পুলিশ জানায়, মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, সরকারি কাজে বাঁধা প্রদানসহ মোট ১২টি মামলা আছে। জেলা ডিবি পুলিশ আরো জানান, গ্রেপ্তারকৃত মো. মহিউদ্দিন পুরো জেলায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও ডাকাতি করে। সে ডাকাত মোহন নামে পরিচিত। শুক্রবার সকাল ৭ টার দিকে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। তাকে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১