নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের দাউদপোল খাজা আহাম্মদ পৌর কাঁচা মালের আড়তের সামনে থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। এসময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডিবি। আটককৃত সাদিয়া আক্তার কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা মিলন হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদপোল এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করে ডিবি। এইসময় তল্লাশি করে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবাসহ ৪০ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।




