৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চৌদ্দগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে
  • চৌদ্দগ্রামের  উপজেলা চেয়ারম্যান হাসান ভুঁইয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার
  • চৌদ্দগ্রামের  উপজেলা চেয়ারম্যান হাসান ভুঁইয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    চৌদ্দগ্রাম  প্রতিনিধি 
    চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া  হাসানসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)।
    গ্রেফতার হওয়া অন্য নেতারা হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।
    ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৯ মে) রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
    টিকাটুলি থেকে রাত ১১টার দিকে আব্দুস সোবহান ভূঁইয়া, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাত ১টার দিকে আওলাদ হোসেন লিটন, উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে রাত ৩টা ৩০ মিনিটে নার্গিস আক্তার এবং বকশীবাজার এলাকা থেকে রাত ১১টার দিকে মাহমুদ হোসেনকে গ্রেফতার করা হয়।
    ডিবির দাবি, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংস কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন।
    গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা