২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞা তোহা বাজারে বেপরোয়া চাঁদাবাজি
  • বৈধ ইজারাদারকে টাকা উত্তোলনে বাঁধা

    দাগনভূঞা তোহা বাজারে বেপরোয়া চাঁদাবাজি

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    দাগনভূঞা পৌর শহরের তোহা বাজারের বৈধ ইজারাদার নুর নবী স্বপনকে টাকা উত্তোলন করতে না দিয়ে সেখানে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতিদিন তোহা বাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে যাচ্ছে৷ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে প্রতিদিন অবৈধভাবে চাঁদা তোলেন স্থানীয় চাঁদাবাজ শামীম।
    বাজারের ব্যবসায়ীরা জানান, দাগনভূঞা পৌরসভা থেকে তোহা বাজার-মাছ বাজারের ইজারা পেয়েছেন নুর নবী স্বপন নামের এক ব্যক্তি। ১ লা বৈশাখের দিন স্বপনের লোকজন ইজারার টাকা উত্তোলন করতে আসলে তাদের সাথে কয়েকজন লোক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের টাকা তুলতে না দিয়ে তাড়িয়ে দেয়। এরপর থেকে শামীম নামের একজন লোক কয়েকজন ছেলে নিয়ে এসে প্রতিদিন ব্যবসায়ীদের থেকে টাকা উত্তোলন করে। সে ইজারাদার কিনা জানতে চাইলে শামীম বলে এখানে টাকা আমরা তুলবো। ইজারাদার লাগে না। আমরা-ই সব। কে ইজারা পাইছে তা দেখার টাইম নেই, আমরা ছাড়া কেউ টাকা তুলতে পারবেনা। আমরা ফটিক ভাইয়ের লোক।
    দাগনভূঞা পৌরসভা কর্তৃক কার্যাদেশপ্রাপ্ত তোহা বাজারের বৈধ ইজারাদার নুর নবী স্বপন জানান, আমি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে দাগনভূঞা পৌরসভার প্রশাসক কর্তৃক তোহা বাজারের ইজারা প্রাপ্ত হই। পৌরসভা প্রশাসক তোহা বাজার থেকে ইজারার টাকা উত্তোলনের জন্য আমাকে কার্যাদেশ প্রদান করেন৷ কিন্তু আমার লোকজন টাকা তুলতে গেলে বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিকের লোকজন আমার লোকদের উপর হামলা করে। তাদেরকে টাকা তুলতে না দিয়ে তাড়িয়ে দেয়। এবং তাদেরকে হুমকি দিয়ে বলে যে টাকা তুলতে আসলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে। প্রাণভয়ে আমার লোকজন তোহা বাজারের ইজারা টাকা তুলতে যেতে পারছে না। শামীমের নেতৃত্বে প্রতিদিনই অবৈধভাবে তোহা বাজার থেকে টাকা তুলে যাচ্ছে। আমি এবিষয়ে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।
    স্বপন বলেন, আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি অবৈধভাবে তোহা বাজার থেকে চাঁদা আদায়কারী শামীম ও তার আশ্রয় দাতা ফটিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই সঙ্গে বৈধ ইজারাদার হিসেবে আমাকে টাকা উত্তোলনের সুযোগ তৈরি করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তোহা বাজার থেকে কে টাকা তুলে তা আমি অবগত নই। আমাকে জড়িয়ে যেসব অপপ্রচার চালাচ্ছে তা সস্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এসব অপপ্রচার চালাচ্ছে।
    দাগনভূঞা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই পৌরসভার ইজারাদারদের কার্যাদেশ দেয়া হয়েছে। বৈধ ইজারাদারদের যদি কেউ বাঁধা দেয় সে ক্ষেত্রে তারা থানা প্রশাসনের কাছে অভিযোগ বা মামলা দায়ের করতে পারেন।

    আরও পড়ুন

    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ