১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • মহিপাল থেকে চকলেট বোমা ও আতশবাজি উদ্ধার
  • মহিপাল থেকে চকলেট বোমা ও আতশবাজি উদ্ধার

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী শহরের মহিপাল থেকে বিপুল পরিমান চকলেট বোমাসহ আতশবাজি উদ্ধার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী- নোয়াখালী মহাসড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩৩৭ পিস চকলেট বোমাসহ আতশবাজী উদ্ধার করা হয়।
    র‍্যাব জানান, গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় আতশবাজি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামে দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র‍্যাব- ৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এসময় র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে ০১জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে বর্নিত এলাকায় ০৪টি বস্তা রেখে দ্রুত পালিয়ে যায়।
    পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় ৪ টি বস্তা হতে ১৯ বক্স SPIDERMAN নামীয় পটকা/বোম, ০৬ বক্সে KITKAT নামীয় পটকা/বোম, ০৮ বক্স Fancy DELUX CHOCOLATEনামীয় চকলেট পটকা/বোম, TOFANনামীয় ছোচোলাটে ১৮ (আঠারো) বক্স, এবং ৪৭ বান্ডেল COBRA CRACKERSনামীয় পটকা/বোম উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধভাবে বিদেশী আতশবাজি এর আনুমনিক মূল্য ৫০,০০০/- টাকা।
    উদ্ধারকৃত অবৈধ আতশবাজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১