১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল জরিমানা
  • ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল জরিমানা

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী পৌর এলাকায় গাঁজা সেবনকালে দুই ব্যক্তিকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মো.ফারুক (৩৫) ও মো. বাবু খান রাব্বিকে (২১) গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে জেল জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।আটককৃত মো. ফারুক শহরের বিরিঞ্চি এলাকার মৃত. আবুল কাশেমের ছেলে ও মো. বাবু খান রাব্বি বাগেরহাট জেলার বানিয়াখালী এলাকার মো. জিয়াউল খানের ছেলে। এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ বলেন, বৃহস্পতিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টীম ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এই সময় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা প্রদান করা হয়।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১