নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মহাপরিচালক এর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ও আপ্লুত তারা।
আজ বৃহস্পতিবার, ২৭ মার্চ সকালে ফেনী জেলা আনসার ভিডিপির কার্যালয়ে বিভিন্ন উপজেলায় কর্মরত
১৯৬ জন ভাতাভোগী দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও এর চাল, সেমাই ৪ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।
এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণ অনুষ্ঠানে ফেনী জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা মো: সানেয়ারুল আলম, ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকতা রিক্তা রানী হাজারী, পরশুরাম উপজেলা কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী কর্মকর্তা আমির হোসেনসহ আনসার ভিডিপির সকল কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, এ প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় ফেনীতেও আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী আনসার কামান্ডারদের মাঝে এ উপহার বিতরণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান তিনি।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।




