৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • চৌদ্দগ্রাম >> টপ নিউজ >> দেশজুড়ে
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

    দৈনিক আমার ফেনী

    চৌদ্দগ্রাম প্রতিনিধি
    চেয়ারে বসা ও ব্যানার-পেস্টুন আগে নেয়াকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে বিএনপির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
    আহতরা হলেন; জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল নেতা মোঃ সোলেমান, মোঃ খায়ের, উজ্জল, শ্রমিকদল নেতা আবির, যুবদল কর্মী সবুজ, সাইফুল, মোঃ ইউসুফ, জনি, ইকবাল, আইয়ুব, জাকির হোসেন আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।
    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টা করলে কামরুল হুদার কর্মীরা আমাকে লাঞ্চিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা করে’।
    চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো কামরুল হুদা বলেন, অডিটরিয়ামের বাইরে নেতাকর্মীরা চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন আগে নেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়েছে। অডিটরিয়ামের ভিতরে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে’।
    ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবি, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মুজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির সাবেক আহবায়ক হারুন অর রশীদ মজুমদারের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, সাবেক দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসানাত মিয়া মোঃ জোবায়ের হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির আবদুল্লাহ চৌধুরী, ফরিদ খান। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা