২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দাগনভূঞা >> দেশজুড়ে >> ফেনী
  • দাগনভূঞায় ছাত্রদল নেতা জাবেদের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • দাগনভূঞায় ছাত্রদল নেতা জাবেদের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

    দৈনিক আমার ফেনী

    দাগনভূঞা প্রতিনিধি
    দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে এ আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।
    শনিবার দুপুরে সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
    অভিযান শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সে অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২ নং ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করি। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই আমরা। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে তার বসত ঘরের ছাদ থেকে একটি দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এবং দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও তার থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। অভিযান পরিচালনার পূর্বে সে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। এ অভিযানে সেনাবাহিনীর সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপ-পরিচালক সোমেন মন্ডল, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
    জাবেদের মা জানান, আমাদের ঘরে কি পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে সেগুলো কুরবানির গরুর চামড়া উঠানোর ছুরি।
    দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, জাবেদের বাড়ি থেকে যে দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
    এর আগে, দাগনভূঞা উপজেলার পাশ্ববর্তী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে অভিযান পরিচালনা করে আবুল খায়ের (৫৫) ও মাতুভূঞা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নুরুজ্জামানকে (৪৫) গ্রেফতার করে। নুরুজ্জামানকে ভ্রাম্যমান আদালত ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    আরও পড়ুন

    ফেনীতে এসএসসি ২০০৬ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল
    দাগনভূঞা পৌর জামায়াতের ঈদ উপহার বিতরণ
    দাগনভূঞায় দাদনা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
    ফেনীতে ৫ মাদকাসক্তের কারাদণ্ড
    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ