১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • অবশেষে আবুজর গিফারীর বদলির আদেশ
  • অবশেষে আবুজর গিফারীর বদলির আদেশ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফারীর বদলির আদেশ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত ১৮ মার্চ এ অফিস আদেশে এমন তথ্য জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফারীকে কুমিল্লা দেবিদ্বার পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। ৮ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ এপ্রিল বর্তমান কর্মস্থ হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ হবেন।
    ২০২৪ সালের ১৪ নভেম্বর দৈনিক আমার ফেনী পত্রিকায় ‘ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতায় যখন যে সরকার থাকেন, তিনি তখন সে সরকারের লোক। প্রতিবেদনে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নানান অনিয়ম, দুর্নীতি ও অপকর্মে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে বলে প্রকাশ করা হয়। তিনি পৌরসভার কনজারভেন্সী পরিদর্শক ছরওয়ার জাহানের সাথে যোগসাজসে প্রতিমাসে অতিরিক্ত সুইপার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগের কথা উল্লেখসহ বিভিন্ন অপকর্মের কথা প্রকাশ করা হয়।
    এদিকে সৈয়দ মোহাম্মদ আবুজর গিফারী, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্যদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছেন। দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দের দুর্নীতি দমন কমিশনের এক পত্রে এমন তথ্য জানাগেছে।
    দুর্নীতি দমন কমিশন তদন্তের জন্য যেসব তথ্য চেয়েছেন তাহলো; ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ফেনী পৌরসভার মাস ভিত্তিক সকল শাখার জনবলের তালিকা। মাস ভিত্তিক কনজারভেন্সী শাখার কর্মচারীদের জনবলের তালিকা ও বেতন বিলের কপি। সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়ি, পুকুর ঘাট নির্মাণ, বাড়ির ড্রেনেজ নির্মাণ, আলোকসজ্জা ও পারিবারিক কবরস্থানকে সুসজ্জিতকরণ প্রকল্পের তালিকা ও বিল ভাউচারের কপি। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়রে ভবন নির্মাণ, হাট-বাজার, স্কুল-কলেজের গেইট নির্মাণ, ফেনী মডেল থানার উন্নয়ন ও দুই পাশে গেইট নির্মাণ, ফেনী জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, আমিনুল ইসলাম ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বাসার উন্নয়ন সংক্রন্ত কাজের নথি এবং বিল ভাউচারের কপি। পৌরসভার বিদ্যুৎ শাখার বৈদ্যুতিক মালামাল ক্রয় সংক্রান্ত নথির নোটিশশীটসহ বিল ভাউচারের কপি এবং মালামাল বিতরণ/বিলি বন্টন মংত্রান্ত রেজিস্টার/কাগজপত্র। এছাড়া ২০১৮ সালে ফেনী শহরের রাজাজীর দিঘীর চারদিকে ওয়াকওয়ে নির্মাণ সংক্রান্ত কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হতে বিল পরিশোধ পর্যন্ত কাগজপত্রে নথি এবং বিল ভাউচার কপির রেকর্ডপত্র/কাগজপত্রের বিবরণ সরবরাহ করতে বলা হয়েছে।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১