নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী খুন, ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। রোববার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এইসব দাবি নিয়ে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘চল যাই যুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে’, ‘তুমি কে, আমি কে? আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদেরর ঠাঁই নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’ সহ নানা স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তির দাবি জানায়। এসময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত বলনে, আমার মা আমার বোন কেউই আজ নিরাপদ নয়। ছোট্ট শিশু আছিয়া যে ধীরে ধীরে বেড়ে উঠছিল আজ সে হিংস্র ধর্ষকদের থাবায় মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। আমরা চাই বাংলাদেশে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা হোক।




