১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩ সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা দাগনভূঞায় কিশোর গ্যাং ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের নির্দেশ: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
  • প্রচ্ছদ
  • কোম্পানীগঞ্জ >> টপ নিউজ >> দেশজুড়ে
  • কোম্পানীগঞ্জে আন্তঃজেলা দুই ডাকাত সদস্য গ্রেফতার
  • কোম্পানীগঞ্জে আন্তঃজেলা দুই ডাকাত সদস্য গ্রেফতার

    দৈনিক আমার ফেনী

    কোম্পানীগঞ্জ প্রতিনিধি
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে।
    শনিবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আবদুল কাদেরের ছেলে আবুল বাশার (৫৫) ও তার ছেলে মো. আজাদ (৩৬)।
    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবুল বাশার এবং তার ছেলে আজাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮-১০টি মামলা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়িতে ডাকাতির ঘটনায় প্রাথমিক ভাবে আজাদ ও তার বাবা আবুল বাশার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও পুলিশ জানায়।
    এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় ইতোমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী, গরু চোর, অস্ত্রসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার ও মাদকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১
    দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    দাগনভূঞায় সিএনজি লাইনম্যান লাতুকে মারধরের অভিযোগ, থানায় মামলা