কামরুল হাসান নিরব
ফেনী পলিটেকনিক ইনিস্টিউটের (asset) প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারনাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে কারিগরি শিক্ষাঙ্গনের জনপ্রিয়তা বৃদ্ধি ও মেধা যাচাই করনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের প্রযুক্তি উদ্ভাবন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পলিটেকনিকের নিজস্ব প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি টিচার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর রমজান আলী।বিশেষ অতিথি ছিলেন এসেস্ট প্রকল্পের হিসাবরক্ষক আলি আহসান শিহাব,এফকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পরিচালক মোহাম্মদ ফরিদ,ফেনী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশাহিদুর রহমান।
এতে সিভিল, ইলেক্ট্রিক্যাল, পাওয়ার, আর্কিটেকচার, মেকানিকাল ও কম্পিউটার বিভাগ অংশ গ্রহন।এতে বিভিন্ন বিভাগের
শিক্ষার্থীরা ইংলিশ বল্ড পদ্ধতিতে ৬ লেয়ার তৈরি, সুইচ,সার্কিট, ইন্ডিকেটর, ফিউজ ও এনার্জি মিটার তৈরি করা সহ বিভিন্ন প্রজেক্ট উদ্ভবাবন করেন।
এসময় রমজান আলি প্রধান অতিথি বক্তব্যে বলেন’ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে উদ্ভাবন ও কাজের পরিধি বৃদ্ধি করতে হবে।ডিপ্লোমা শিক্ষার্থীদের কাজের জায়গা তৈরি করতে হবে। আমরা এসেস্টের প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষার প্রচার ঘটাতে পারব।




