নিজস্ব প্রতিবেদক
কতিপয় প্রতিহিংসাপরায়ণ এমবিবিএস শিক্ষার্থীরা ডিএমএফ শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবির বিরুদ্ধাচরণ চার বছরে ছয় মাসের মেডিকেল ডিপ্লোমাকে ছয় মাসের উল্লেখ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারি বক্তব্য এবং বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চার দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার এ্যাসোসিয়েশন ফেনীর ব্যানারে একদল শিক্ষার্থী শহরের শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন। তাদের চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।




