১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী শহর
  • ফেনীতে রেড ক্রিসেন্ট ইউনিটের শীতবস্ত্র বিতরণ
  • ফেনীতে রেড ক্রিসেন্ট ইউনিটের শীতবস্ত্র বিতরণ

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার, (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গনে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের সেক্রেটারি এডভোকেট পার্থ পাল চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আ ন ম আব্দুর রহীম, মো. একরামুল হক, কামরুজ্জামান মজুমদার, ডা. জিয়া উদ্দিন লাবিম, যুব রেড ক্রিসেন্ট ফেনীর প্রধান সামশুল আরেফিন প্রমুখ।
    এছাড়াও বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
    এডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট সবার জন্য, আর এই শীতের মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্তদের সহযোগিতায় কাজ করছে সংগঠন, সামনে আরো এমন আয়োজন করা হবে। এছাড়াও এর আগে শীতার্তদের মাঝে ৪’শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১