কামরুল হাসান নিরব
বিমানের টিকেটের মূল্য কমানোর দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
এসময় ফেনী ট্রাভলস এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জাহাঙ্গীর আলমের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সভাপতি নুরুল আফসার মিলন, সাইফুল ইসলাম খান
সিনিয়র সহ সভাপতি মো: ইসরাফিল আজাদ
যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন লাবলু, ইমরান হোসেন , মো: আলাউদ্দিন সহ এসোসিয়েশন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের এয়ারলাইন্স টিকিটের দাম কমানো এবং সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণের সুবিধা নিশ্চিত করতে হবে। বর্তমানে এয়ারলাইন্স টিকিটের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীসহ সব শ্রেণীর যাত্রীদের জন্য বিমানে যাত্রা কঠিন হয়ে পড়েছে। এই মানববন্ধনের মাধ্যমে ট্রাভেল এজেন্টস এবং যাত্রীদের পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া, ফেনী ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন সহ স্থানীয় ট্রাভেল এজেন্টদের পক্ষ থেকে সরকারের নিকট সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয় যেন এয়ারলাইন্সের টিকিটের মূল্য নিয়ন্ত্রণে আনা হয় এবং ভ্রমণকারীদের জন্য আরও সাশ্রয়ী ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়।




