৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী সদর
  • ডিবির অভিযানে এক মাদক কারবারি আটক
  • ডিবির অভিযানে এক মাদক কারবারি আটক

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকা থেকে মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডিবি। আটককৃত মো. শফিকুল ইসলাম নরসিংদী জেলার তেলিকান্দা এলাকার বাসিন্দা মৃত. আমির চানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার এএসআই মো. নূর সোলাইমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর এলাকায় মাদক কারবারি অবস্থান করছে। এইসময় তল্লাশি করে তার কাছ থেকে ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন

    দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলন মেলা
    বীর মুক্তিযোদ্ধা খুরশিদ কমাণ্ডার আর নেই
    চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে শোকজ
    ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক সোনাগাজীর পিআইও ও কার্য সহকারী
    সড়ক দূর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ মিরসরাই এর সাংসদ নুরুল আমিন ‎
    একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন- মজিবুর রহমান মঞ্জু
    ফেনীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক
    সোনাগাজীতে তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নবী তারেককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা