১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • টপ নিউজ >> দেশজুড়ে >> ফেনী >> ফেনী শহর
  • ফেনী কলেজের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন
  • ফেনী কলেজের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন

    দৈনিক আমার ফেনী

    নিজস্ব প্রতিবেদক
    ফেনী সরকারি কলেজের দখলকৃত ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফেনী সরকারি কলেজের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
    ছাত্র প্রতিনিধি মোহাইমিন তাজিমের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবদুল হালিম মানিক, মো. ইউনুস ও মো. সাইফুল ইসলাম। এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করছে। ফেনী কলেজের ১৬৪১ শতাংশ জমি আওয়ামী লীগের দোসররা কুক্ষিগত করে রেখেছে। আগামী দশ দিনের মধ্যে ফেনী কলেজের দখলকৃত জায়গা উদ্ধার না হয় তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    আরও পড়ুন

    দাগনভূঞা থেকে গাঁজাসহ আটক-১
    তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে বলে জানিয়েছে ইরান
    সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
    অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
    লালপোলে অটোরিকশা ছিনতাই, ট্রাক চাপায় চালক নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩
    সাংবাদিক ইউনিয়ন ফেনী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
    আজকে জুলাই সনদকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে- মুজিবুর রহমান মঞ্জু
    মুন্সিরহাট থেকে নিষিদ্ধ ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ গ্রেফতার-১