ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের ইউসুফের বাড়ি ঘেরাও দিয়ে পতিতা খদ্দরসহ আটজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলো – ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৩২), একই উপজেলার নিজপানুয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান নান্টু (৪৫), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে আজমল হোসেন (৩২), একই থানার করের হাট গ্রামের জ্যোতি সং ছাদ দে’র ছেলে সাকামা ছাদ দে, করেরহাট ইউনিয়নের গেরাসার গ্রামের পারভেজের ছেনে নুরুল আফসার (৩৮), খাগড়াছড়ি জেলার গুইমারা থানার কবুতর ছড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শিরিনা খাতুন (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাঁপাই পলসা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে তাহেরা খাতুন (৪০) এবং পতিতা সর্দারনী ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের ইউসুফের স্ত্রী রহিমা আক্তার (৫০)।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, আটকদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রহিমা আক্তার নিজ বাড়িকে যৌন পল্লী বানিয়ে বহু বছর ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।




